ছাত্রদলের পক্ষথেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

by The Justice Bangla

এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া উচ্চবিদ্যালয়ের ২০২৬-এর এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) সকালে মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এর নির্দেশে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ১৫৫ জন শিক্ষার্থীদের মাঝে এই পরিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত পরিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে খৈয়াছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিক খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম খান,খৈয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আকব্বর মির্জা, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামিম, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রনেতা মাসুম, মাহিন, প্রমুখ।

শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রধান শক্তি তারেক রহমান-এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা হবে অনন্য। তাই শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

You may also like

Leave a Comment

;