এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মীরসরাই পৌরসভা শাখা’র উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ( ১৬ এপ্রিল) মীরসরাই পৌরসদের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় পৌরসভা যুবদলের আহ্বায়ক এম. কামরুল হাসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ এর সঞ্চালনায়ে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, নিজাম উদ্দিন সুমন, নাজিম উদ্দিন নাহিন, মাঈন সোহেল, যুবনেতা মো: সোহেল, মুসলিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাবুল, ইমন, প্রমুখ।
কামরুল হাসান বলেন মীরসরাই পৌরসভা যুবদলকে সুসংগঠিত করতে চট্টগ্রাম- মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর নির্দেশে প্রত্যেক ওয়ার্ডে কর্মীদের নিয়ে আজকের এই কর্মী সভা।
আগামীতে মীরসরাই পৌরসভা যুবদলের কমিটিতে হাসিনার রক্ষচক্র এবং স্টিম রোলার উপক্ষা করে যারা রাজনৈতিক মাঠে ছিলো তাদের কে কমিটিতে রাখা হবে।
