সীতাকুন্ডে বন্ধন লিও ক্লাবের কর্মসূচীতে আমজাদ চৌধুরী

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিজের রক্তের গ্রুপ জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে সামাজিক ও সেবামূলক সংগঠনগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রোববার (৯ আগস্ট) সকালে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বন্ধন লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন আমজাদ হোসেন চৌধুরী।

লায়ন আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে। পরিবার ও বাড়ির আশপাশে গাছ রোপণের মাধ্যমে তারা সবুজায়নে ভূমিকা রাখতে পারে। একইভাবে নিজের রক্তের গ্রুপ জানা যেকোনো দুঃসময়ে গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। রক্ত দেওয়া ও নেওয়া—উভয় ক্ষেত্রেই রক্তের গ্রুপ জানা অত্যাবশ্যক। তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

কর্মসূচিতে বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহেরের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের মতো জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের, প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব অ্যাডভাইজার মো. পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দিন, সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির সদস্য মো. আবীরসহ বন্ধন লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় বন্ধন লিও ক্লাবের নুর মোহাম্মদ, মোহাম্মদ সজীব হোসেন, ফাহিম চৌধুরী, আরিয়া চৌধুরী, আহরাফ চৌধুরী, মেহরাজ হোসেন, মাহমুদুল হক কারিব, আজিজুর রহমান, মোহাম্মদ অয়ন, মোহাম্মদ রাহুল, আজমাইন কবির চৌধুরী, রবিউল হাছান, মো. সাকিব ও শুভ নাথসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

;