রশিদনগর বিএনপি কমিটি বাতিলের দাবি

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান আওয়ামী দোসরকে পুনর্বাসনের অভিযোগ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোসলেহ উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমদ নবী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করছেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। 

তারা অভিযোগ করেন, এই দুই নেতা অর্থের বিনিময়ে সাবেক বিতর্কিত চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বাসনের চেষ্টা করছেন, যা দলের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বক্তারা বলেন, রশিদ নগর ইউনিয়ন একসময় শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাবেক চেয়ারম্যান শাহ আলমের সময় এলাকায় সন্ত্রাস, দখলবাজি, মাদক ব্যবসা ও সহিংসতা বৃদ্ধি পায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার প্রেক্ষিতে অপসারণের পরও পুনর্বহালের চেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অতীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে। অথচ বর্তমানে বিএনপির কিছু নেতা তার পক্ষ নেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

নেতৃবৃন্দ দ্রুত বর্তমান ইউনিয়ন কমিটি বাতিল করে ত্যাগী, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। একইসঙ্গে তারা সাবেক চেয়ারম্যান শাহ আলমকে পুনর্বহালের যেকোনো উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত, ১১ টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নেতারা হলেন, যথাক্রমে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজু, মাহমুদুল হক চোধুরী, শফিক, আনসার উদ্দিন, রমজান আলূ, আবুবকর, মোহাম্মদ বাবুল, রয়ীদুল আলম, মুস্তাফিজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক জাফর, বিএনপি নেতা মোস্তাক আহমদ, এহসানুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন ও আনোয়ার। ওই ইউনিয়ন যুবদল আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব উবায়দুল্ললাহ ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজিম উদ্দিন। 

নেতৃবৃন্দ বলেন, রশিদ নগর ইউনিয়ন বিএনপির ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

তারা এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় এমপি লুৎফুর রহমান কজলের দৃষ্টি আকর্ষণ করেন।

You may also like

Leave a Comment