31
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করার পর এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে রেখে ঘটনার তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
