ছাগলনাইয়ায় উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে মহামায়া ইউনিয়ন ছাত্রদলের ফুলেল সংবর্ধনা

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ ছাগলনাইয়ায় নবগঠিত উপজেলা ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা দিয়েছে মহামায়া ইউনিয়ন ছাত্রদল। গতকাল সন্ধ্যায় ইউনিয়ন ছাত্রদলের নেতা তানভীর শুভর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন।

সাবেক মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বর্তমান যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জুটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু সৈয়দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা ছাত্রদলের সভাপতি এহেতাশামুল হক জাদ্দানী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মুন্না, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান জাহিদ, সহ-সভাপতি আহসান হাবীব আরাফাত এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শুভ।

এছাড়া ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মো. আলী আক্কাস, উপজেলা ছাত্রদলের সদস্য আল জোবায়ের চৌধুরী জাবেদ, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন এবং পৌর ছাত্রদল নেতা মেহেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

;