প্রতিদিনের বাংলাদেশের কক্সবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তাহজীবুল আনাম

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাহজীবুল আনাম। গত ২৩ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।

তাহজীবুল আনাম দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইল-এর কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

কক্সবাজারের পর্যটন, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মাদক, পরিবেশ, আইনশৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করছেন তিনি। নতুন দায়িত্ব পালনে তাহজীবুল আনাম সহকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও কক্সবাজারবাসীর সহযোগিতা এবং শুভকামনা প্রত্যাশা করেছেন।

You may also like

Leave a Comment

;