মাদকবিরোধী অভিযানে ১১ হাজার ৯টি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার

by The Justice Bangla

চট্টগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩ জন

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৪৩৩ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৮ জন, পরোয়ানা মূলে ৮৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১১ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ৯১ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ২০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআইজি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ১৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১১ হাজার ৯টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬০ লিটার চোলাই মদ, ১২ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করেছে।

You may also like

Leave a Comment

;