নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার তরুণ প্রজন্মের প্রত্যাশা এখন দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বকে ঘিরে। স্থানীয় তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শুধুমাত্র পদ বা পরিচয়ের রাজনীতি নয়, বরং সৎ, সাহসী ও দক্ষ একজন ব্যক্তিকেই নেতৃত্বে দেখতে চান।
তরুণদের একটি বড় অংশের মতে, এই গুণাবলীর সমন্বয়ে এগিয়ে রয়েছেন সাফওয়ানুল করিম। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং নানাবিধ প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান থেকে সরে যাননি। রাজনৈতিক জীবনে তিনি কারাবরণ করেছেন এবং একাধিক মামলার মুখোমুখি হয়েও পিছিয়ে পড়েননি, যা তাকে একজন দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিতি দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পেকুয়া পৌরসভার সম্ভাব্য নেতৃত্বে একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন রয়েছে, যিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে সাফওয়ানুল করিমকে তারা একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
তরুণদের প্রত্যাশা, পেকুয়ার প্রথম প্রশাসক হিসেবে এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যিনি পদ-পদবীর চেয়ে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। তাদের বিশ্বাস, সঠিক নেতৃত্ব পেলে পেকুয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ আরও সুসংহত হবে।
এ বিষয়ে সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিও মনে করেন, সময় এসেছে যোগ্য ও সৎ নেতৃত্বকে সামনে আনার, যা পেকুয়ার সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
