নিজ উদ্যোগে উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন তুষার চৌধুরী

রাজনৈতিক পরিচয় না থাকলেও সামাজিক কাজে নিবেদিত, ঈদগাহ্ সড়ক সংস্কারে এলাকাবাসীর আস্থা অর্জন

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ নিজ এলাকার মানুষের সহযোগিতা এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছেন তুষার চৌধুরী। ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর এলাকায় তার সাম্প্রতিক একটি উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাধানগরের একটি গুরুত্বপূর্ণ ঈদগাহ্ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে ঈদসহ বিভিন্ন সময়ে নামাজ আদায়ে মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হতো। তুষার চৌধুরীর উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসী এখন স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তুষার চৌধুরীর কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তিনি সবসময় সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে তাকে করে তুলেছে আস্থার প্রতীক।

এলাকাবাসী জানান, তুষার চৌধুরী শুধুমাত্র এই সড়ক সংস্কারেই সীমাবদ্ধ নন বরং শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মানবিক সহায়তাসহ নানা ক্ষেত্রে তিনি নিয়মিত অবদান রেখে চলেছেন।

তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

You may also like

Leave a Comment

;