মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিচতালু গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, এস্কেভেটর উল্টে গিয়ে তার একটি হাত ভেঙে যায়, ফলে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
অসুস্থ সাইফুল ইসলামকে দেখতে তার বাড়িতে ছুটে যান খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক আশরাফ উদ্দিন। এ সময় তিনি সাইফুল ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুনবী করিম বাবলু, ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফখরুল, মীরসরাই উপজেলা জাসাসের সদস্য সচিব মাসুম বিল্লাহ, ছাত্রনেতা তোফাজ্জল, মাসুম, আতিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় আশরাফ উদ্দিন বলেন, সমাজের সকলেরই বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসুস্থ সাইফুল ইসলামের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
সাইফুল ইসলামের ছোট দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার চিকিৎসার জন্য সমাজের সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
