বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

দুবাগ মোড়ে টহলদলের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দুবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়, যা অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য রয়েছে, যেগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭৫ লাখ টাকা। এসব পণ্য সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

;