বিদেশ শিক্ষার স্বপ্ন পূরণে চট্টগ্রামে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ  বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আর কেবল স্বপ্ন নয় এবার তা বাস্তবের হাতছোঁয়া। স্পোকেন ইংলিশ, আইইএলটিএস ও স্টাডি অ্যাবরোড সেবার মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে আধুনিক ধারায় যাত্রা শুরু করলো ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি।

চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় অবস্থিত এরিয়াল লিজেন্ড ভবনের ৯ম তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাডেমির সকল কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, আর নিজাম আবাসিকের মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন দিল নেওয়াজ খান সোহেল, লেখক ও সাংবাদিক শামসুন হক, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম. হোসাইন উল আবেদিন, দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী এবং প্রতিষ্ঠানটির মিডিয়া কনসালটেন্ট ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার রানা নাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমির কর্ণধার আমির মো. নিজাম উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার চাহিদা ও বৈশ্বিক প্রতিযোগিতার কথা বিবেচনায় রেখে আধুনিক চিন্তাধারা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করা হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা ও দিকনির্দেশনা প্রদানই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সঠিক গাইডলাইন ও প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার পথকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে ইন্টারন্যাশেনাল আমেরিকান একাডেমি।

You may also like

Leave a Comment