রামুর গর্জনিয়া থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

by The Justice Bangla

রামুর গর্জনিয়া থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একাধিক কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল ৮ নম্বর ওয়ার্ডে পলাতক আসামি মোহাম্মদ সোহেলের বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় এক লাখ পিস বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল, তার পিতা নুরুল আমিন এবং স্থানীয় কালামের ছেলে তানভীর আরফাতের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

Leave a Comment

;