ফুলগাজীতে পিকআপসহ ৮৫ লাখ টাকার মাদক উদ্ধার

by The Justice Bangla

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের মাদক ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ভোররাতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন জেসিও-১০৮৪৯ নাঃ সুবেদার মো. হুমায়ুন কবির।

বিজিবি সূত্র জানায়, বসন্তপুর সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পিকআপটিতে ১ হাজার পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া উদ্ধারকৃত পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি জানিয়েছে।

You may also like

Leave a Comment