সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই স্লোগানকে ‎মীরসরাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর আলম,মো ফয়েজ, সাইফুদ্দীন মাহমুদ ফরহাদসহ প্রমুখ।
‎অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে মনোনীত ০২ জন সমবায়ী বাওয়াছড়া পাবসস লিঃ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন ও সমষ্টি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি শিল্পী রানী নাথ, এবং ০৩টি প্রাথমিক সমবায় সমিতি, কনসাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, রামগড় রোড ট্রাক ও মিটি ট্রাক চালক সমবায় সমিতি লিঃ কে পুরষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় ৩০ জন দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীকে ঋণের চেক প্রদান করা হয়।

You may also like

Leave a Comment