উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উখিয়া থানার একটি আভিযানিক দল কুতুপালং বৌদ্ধ চিতাখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন। আটককৃত যুবক ক্যাম্প-১ ইস্ট সি-১৪ ব্লকের বাসিন্দা ঈমাম শরীফের ছেলে ইউসুফ আলী (২৬)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। ইয়াবা ব্যবসায়ীরা সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, আটক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment