কোস্ট গার্ডের অভিযানে মায়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে মায়ানমারের চলো সীমায় অবৈধভাবে মাছ ধরার সময় কোস্ট গার্ডের ১২২ জন জেলে ও ১৯ টি ফিশিং বোট আটক করেন। যদি তাদের কে কোস্ট গার্ড আটক না করলে তাদেরকে যেকোন সময় মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যেত। তাদেরকে আটকের বিষয়ে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশী ফিশিং বোট মায়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরতেছে । শুক্রবার সকালে শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার- ০৩ এলাকার আওতাধীন মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার-বাংলাদেশ জলসীমানার শূন্য রেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত ১৯ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ১২২ জন (বাংলাদেশী- ২৯ জন ও রোহিjঙ্গা- ৯৩ জন) জেলেকে আটক করা হয়।

উল্লেখ্য যে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশী ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে, আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশী জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment