আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজবাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া)-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এই শোকসভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক মিফতা উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম।
অতিথি হিসেবে বক্তব্য দেন— বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা আব্দুল মাজেদ, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওয়াসিক উদ্দিন, শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান সাদেক, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মিছবাহুল হক মিনু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এমরানুল হক বাবু, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুর রহমান, বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবলু মিয়া, কমিটির সদস্য জয়নাল আবেদীন, নজরুল ইসলাম নিলু, মোস্তফা উদ্দিন মাখন, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি শাহজাহান, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, শিক্ষার্থী জিলান বিন মিফতাহ এবং তাসমিয়া মেহজাবিন প্রমুখ।
বক্তারা মরহুম আলহাজ্ব শামসুল ইসলামের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোকসভা শেষ হয়।
উল্লেখ্য, ইটাউরী হাজী ইউনুচ মিয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিজবাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম (ইজ্জাই মিয়া) গত ১৯ জুলাই যুক্তরাজ্যের শেফিল্ডে ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হয়।
