ফেনী প্রতিনিধিঃ সোনাগাজী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী জসিম এবং তার সহযোগী নুরুল আফসারকে গ্রেফতার করা হয়েছে ।
২৭ জুলাই রাতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকন এর নেতৃত্বে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্য সুজাপুরে মাদক ব্যবসায়ী জুয়েল,চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুরে মাদক ব্যবসায়ী জসিম এবং চেয়ারম্যান পাড়ার মাদক ব্যবসায়ী মিয়াসাব এর আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইয়াবা এবং পাইপ, ফয়েল পেপার সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। এছাড়া রেজিস্ট্রেশন বিহীন ০২ টি মটর সাইকেলও জব্দ করা হয়।
জসিম মোহাম্মদপুর গ্রামের জেবল হকের পুত্র এবং নুরুল আফসার কোম্পানিগঞ্জ থানার চর হাজারী গ্রামের নুর করিমের পুত্র।
উল্লেখ্য যে জসিমের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। ২৮ জুলাই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
