পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ জুন ২০২৫) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গ্রাম বাংলা কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে দুইজনকে হাতে-নাতে ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১) শাহ আলম (৪৫), পিতা মৃত ফজল আহমদ, মাতা মৃত দুলাই,

২) দোস মোহাম্মদ (৩০), পিতা মৃত ফজল আহমদ, মাতা মৃত দুলাই।

উভয়ের স্থায়ী ঠিকানা: কুতুপালং, ক্যাম্প-০২, ব্লক-১০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

তাদের কাছ থেকে মোট ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এএসআই (নিঃ) সেলিম সরকার বাদী হয়ে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর-০৭, তারিখ-২০/০৬/২০২৫) রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আজ (২০ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম মহানগরকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা সক্রিয়।

You may also like

Leave a Comment