নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর চান্দগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে শিশু অপহরণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নি:) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৬ জুন ২০২৫ ইং তারিখ রাত ১১:৪০ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার বাড়ইপাড়ায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে, চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলা নং-১৯, তারিখ: ১৬/০৬/২০২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ অনুযায়ী পলাতক আসামি মোঃ মনির হোসেন (২৮), পিতা: মোঃ ইসমাইল, মাতা: শাহিনুর বেগম, স্থায়ী ঠিকানা: উত্তর চরকলমি, পাটোয়ারী বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা এবং বর্তমান ঠিকানা: বাড়ইপাড়া, সুলতান কলোনি, নিচতলা, ২নং রুম, থানা: চান্দগাঁও, জেলা: চট্টগ্রাম—কে গ্রেফতার করা হয়।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
