মীরসরাইয়ে ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকাল ১১টায় মীরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুছা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ আবুনছরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। তারা বলেন, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল। জাতীয় ফুটবলে অবদান রাখতে হলে গ্রামীণ পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

You may also like

Leave a Comment