গলনাইয়া গোল্ডকাপে টাইব্রেকারে জিতে ছাগলনাইয়া চাঁদগাজী ফুটবল একাডেমি

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদগাজী ফুটবল একাডেমি ও ফুলগাজী ফুটবল সংস্থা।

নির্ধারিত সময়ে দুই দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে চাঁদগাজী ফুটবল একাডেমি ৪-৩ গোলে ফুলগাজী ফুটবল সংস্থাকে পরাজিত করে জয়লাভ করে।

এই জয়ের মধ্য দিয়ে চাঁদগাজী ফুটবল একাডেমি টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে। খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment

;