46
মোহাম্মদ সাগরঃ ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদগাজী ফুটবল একাডেমি ও ফুলগাজী ফুটবল সংস্থা।
নির্ধারিত সময়ে দুই দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে চাঁদগাজী ফুটবল একাডেমি ৪-৩ গোলে ফুলগাজী ফুটবল সংস্থাকে পরাজিত করে জয়লাভ করে।
এই জয়ের মধ্য দিয়ে চাঁদগাজী ফুটবল একাডেমি টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে। খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
