নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডেও কাউন্সিলর নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে।
চায়ের দোকান, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে জমে উঠেছে নির্বাচন নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণ।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১নম্বর দক্ষিণ কাট্টলীতে কাউন্সিলর পদে
এরই মধ্যে এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বেশ কয়েকজন তরুণ ও প্রবীণ নেতৃবৃন্দ।
সাইফুল আলম সাবেক আহ্বায়ক ১১নম্বর ওয়ার্ড বিএনপি, মো. হোসেন জামান সাবেক ত্রান ও পূনর্বাসন সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, জসিম উদ্দিন জিয়া সাবেক সাধারণ সম্পাদক পাহাড়তলী থানা বিএনপি, সোহরাব হোসেন চৌধুরী শাহীন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড।
মো হাবিবুর রহমান মানিক পাহাড়তলী থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য , আতাউল হক অপু সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল, আশরাফুল হক টিপু যুব সংগঠক, চট্টগ্রাম মহানগর এনসিপি।
১১নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম বলেন, দক্ষিণ কাট্টলী ১১ নং ওয়ার্ড দীর্ঘদিনের অবহেলিত একটি এলাকা। এখানকার রাস্তা ঘাটের বেহাল অবস্থা দেখলে অতীতে কোন কাউন্সিলর এর অস্তিত্ব ছিলো বলে মনে হবে না। তারা শুধু নামে ছিলো কাজে ছিলো না। এলাকায় কিশোরদের জন্য ভালো কোনো খেলার মাঠ নেই, ফলে কিশোগ্যাংয়ের দৌরাত্ম বেড়ে গিয়েছে অনেক। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতিতে থাকবো। এলাকায় শান্তি- শৃঙ্খলা, ফিরে আসে এমনভাবে পরিচালনা করবো।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় দলমত নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।
কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রান ও পূনর্বাসন সম্পাদক মো. হোসেন জামান বলেন, বিগত দুই বছর যাবত এলাকার জনগণকে নিয়ে কাজ শুরু করেছি। রাস্তা ঘাটের বেহাল দশা সরাইপাড়ায়, বিটেক বাজার এর জলাবদ্ধতা এবার জনগণকে চরম ভুগিয়েছে। এগুলো নিয়ে কাজ করে আগামীতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
এছাড়াও ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে বিগত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন চৌধুরী শাহীনও এবার নির্বাচন করছেন। তার সাথে কথা বললে তিনি বলেন, মাদক এবং কিশোর গ্যাং এর দৌরাত্ম্যে এলাকায় অস্থিরতা তৈরি হয় প্রায়ই। এগুলোকে কেন্দ্র করে সামনের দিকে কর্মপরিকল্পনা সাজাতে হবে। পথশিশুদের পুনর্বাসন,নিম্ন আয়ের পরিবারের শিশুরা যরা স্কুলে যেতে পারে না তাদের তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে শিক্ষা নিশ্চিত করণ। সরাইপাড়া এবং নয়াবাজার এলাকায় রোডে প্রচুর শিশু গাম সেবন করে তাদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকির মধ্যে ফেলছে তাদের পুনর্বাসন জরুরী।
এছাড়াও এলাকায় জনকল্যাণমূলক কাজ, ধর্মীয় উৎসবে সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাতৃত্ব বজায় রেখে আনন্দ ভাগাভাগি কিংবা বিভিন্ন দূর্যোগ পরবর্তী সময়ে এলাকার মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন বলে সরেজমিনে দেখা যায় পাহাড়তলী থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মো হাবিবুর রহমান মানিককে, আরো আছেন আতাউল হক অপু সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল, আশরাফুল হক টিপু যুব সংগঠক, চট্টগ্রাম মহানগর এনসিপি।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় উল্লেখিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকলেই নিজ নিজ এলাকায় জনসংযোগ এবং নগরীতে সাম্প্রতিক জলাবদ্ধতার সময়ে নিবেদিত হয়ে কাজ করে গিয়েছেন এবং ভবিষ্যতেও নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকবেন বলে আশা করছেন এলাকাবাসী। তবে নির্বাচন হলেই বোঝা যাবে এই এলাকার ভবিষ্যত জনপ্রতিনিধি কে হতে যাচ্ছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মিঠুন আলী ২০১৫ সালের কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ‘পানির বোতল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে নির্বাচনে তিনি তৎকালীন সরকারদলীয় প্রার্থীর কাছে অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
এলাকার অনেক বাসিন্দা মনে করেন, ২০১৫ সালের নির্বাচনেই মিঠুন আলী প্রকৃত অর্থে বিজয়ী ছিলেন। তাদের অভিযোগ, নানা ষড়যন্ত্রের মাধ্যমে সেই সময় ভোটের ফলাফল পরিবর্তন করে অন্য একজনকে কাউন্সিলর ঘোষণা করা হয়েছিল যা এলাকাবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা ছিল বলে দাবি করেন তারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের কাছে মিঠুনই সেই নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন। কিন্তু নানা কারণে ফলাফল ভিন্ন হয়েছে।
এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না। এলাকাবাসীর দাবি, মিঠুন আলী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করছেন। তাই আগামী কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে তাকে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা। স্থানীয়দের মতে, তরুণ ও সমাজসেবামূলক মানসিকতার একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।
