জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের কর্মসূচি

জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শহীদদের স্মরণ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনের কর্মসূচীর চতুর্থ দিনে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে কবিতা আবৃতি ও গ্রাফিতিতে ফুটিয়ে তুলেছে ২৪ এর গণঅভ্যুত্থানের স্মরণীয় ইতিহাস।

সোমবার (৩ আগস্ট) বিকাল তিনটায় কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। চিত্রাঙ্গন প্রতিযোগিতার পর শুরু হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক গ্রুপে বিভক্ত হয়ে গ্রাফিতি ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় তাদের মেধার স্বাক্ষর রাখেন। অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা করেন কক্সবাজার প্রেসক্লাবে সভাপতি মোঃ মাহবুবর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক সশারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ যুগ্ম সম্পাদক সৈয়দ আলম,সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন শিকদার, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য নুরুল আমিন হেলালীসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মংগলবার (৪ আগস্ট) বিকেল চারটায় উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। জমজমাট এই প্রতিযোগিতায় কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

You may also like

Leave a Comment