বিশেষ প্রতিনিধি ,মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও খাল ভরাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটা ও খাল ভরাটের দায়ে মোবাইল কোর্টে মো. আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সোমবার (৯ মার্চ) অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াং। অভিযানে আরো নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, অবৈধভাবে কল্লগ্রামের নিকটবর্তী কৃষি জমির উপরিভাগের টপ সয়েল কর্তন করে হৈরখাল ভরাট এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়া খাল ভরাটের কারণে নিকটবর্তী জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছে।
উক্ত অপরাধের জন্য মো. আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।
অভিযানকালে আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি পার্শ্ববর্তী মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র যাচাই-বাছাই করে অভিযুক্ত ব্যক্তির নামে উক্ত স্থানে কোনো বৈধ মালিকানা ও মাটি ভরাট/মাটি কর্তনের কোন অনুমতিপত্র পাওয়া যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ব্যবহৃত ০২ (দুই) টি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ০১ (এক)টি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট এর অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে।
জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াং জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জৈনক আব্দুল হান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও (পাঁচ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ব্যবহৃত ২ টি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ১ টি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি উপজেলা পরিষদের অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে। অবৈধভাবে মাটিকাটা বন্দ করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
