80
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ ০৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এদিন ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়, জিইসি মোড়, ও আর নিজাম রোড আবাসিক এলাকা, হিলভিউ আবাসিক এলাকা ও ০২নং গেইট এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আবু সুফিয়ান। তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে বর্তমান পরিস্থিতিতে পরিবর্তনের আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সরওয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা আবু সুফিয়ানের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
