সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা যুবদল নেতাকে অব্যহতি

by The Justice Bangla

মোঃ জামাল উদ্দিন | বিশেষ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মঈন আহমদকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যবহিত প্রাপ্ত মো: মঈন আহমদ দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী।

You may also like

Leave a Comment