বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার মামলায় জামায়াত নেতার গ্রেপ্তার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে জামায়াত নেতা বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির।

বামনা-পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছেই।

এছাড়া, শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

You may also like

Leave a Comment