বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম: শওকত আজম খাজা

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেতৃত্বের প্রতিচ্ছবি।

শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর জিয়া স্মৃতিপাঠাগার চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইছালে সাওয়াবের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকত আজম খাজা বলেন, স্বৈরশাসনবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী ও দৃঢ় ভূমিকা বারবার এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। তাই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তিনি কোটি মানুষের আশার আলো হয়ে থাকবেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং জান্নাতের উচ্চতম মাকাম কামনা করা হয়। পাশাপাশি সদ্য পূর্ণাঙ্গভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকারী তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (প্রচার সম্পাদক) শিহাব উদ্দিন মুবিন, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সভাপতি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন, আজিজুল হক মাসুম, জহিরুল ইসলাম জহির, সাজ্জাদ হোসেন খাঁন, শফি রানা, শাহেদ আলম, সিহাবুজ্জামান, জাবেদ ওমর, আরমান উদ্দিন চৌধুরী, ফারুক মির্জা, আব্দুল্লাহ আল-মনির রাফি, কামরুল হাসান ফয়সাল, অ্যাডভোকেট ইবনো, মাহমুদা খানম, তানবিন বিন দিদার, সাদমান হোসেন আবীর, ইমতিয়াজ ইমু, ইয়াকুব শাকিল, জুনায়েদ ছিদ্দিকী, মুহাম্মদ জহির, নাজিম উদ্দিন, মুহাম্মদ আরমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment