বগুড়া প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে তার পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা।
পরদিন ২৯ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করায় বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণার পর উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
