ছাগলনাইয়ার মহামায়াতে বিজয় দিবসে শহিদ মিনারে যুবদলের শ্রদ্ধা নিবেদন

by The Justice Bangla

ছাগলনাইয়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মহামায়া ইউনিয়ন যুবদল।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে মহামায়া কেন্দ্রীয় শহিদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, মহামায়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন, সদস্য সচিব ফজলুল মজিদ জুটন, যুগ্ম আহ্বায়ক জুয়েল পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, মহামায়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবু সৈয়দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দাউদ নবী, ছাত্রদল নেতা মুন্সী রাহাত, যুবদল নেতা হারুন চৌধুরী ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু সৈয়দ। এছাড়াও যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতারা আরও বলেন, বিজয় দিবস শুধু একটি উৎসব নয়; এটি আমাদের দায়িত্ব, চেতনা ও অঙ্গীকারের দিন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদ সকল বীরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

You may also like

Leave a Comment