মহানগর তাঁতীদলের আহবায়ক কয়েছ, সদস্য সচিব বেলাল

by The Justice Bangla

জিয়াউর রহমান নেওয়ার, স্টাফ রিপোর্টার, সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবুর রহমান সিলেট মহানগর তাঁতীদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) ৬৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নেতারা। নতুন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কয়েছ আহমেদ এবং সদস্য সচিব হয়েছেন আমিনুল হক বেলাল।

নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন মো. জসিম উদ্দিন। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস শহিদ, রাহুল হোসেন সাহেল, নুরুল ইসলাম, দিলওয়ার হোসেন মানিক, আমিনুর রহমান, আকবর আলী খান, শামিম আহমদ, শাহজাহান আহমদ, জুনেদ আহমদ জয়নাল, ময়নুল হক, ইসমাইল গাজী, মো. আব্দুল মান্নান, আমীর হাসান শামীম, আব্দুল্লাহ আল মামুন সামুন, মোহাম্মদ আলী জিন্নাহ, মনু মিয়া, এজহারুল ইসলাম মন্টু, দিলাল আহমদ, আব্দুল খালিক মিল্টন, সুমন আহমদ, মাসুম আহমদ, নাহিদ হোসেন, দেওয়ান নিজাম খান, মো. জালাল উদ্দিন, মো. চান মিয়া, নজির হোসেন, নুরুল ইসলাম চঞ্চল, আবুল কাশেম স্বপন, রিপন মিয়া।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন
ময়নুল ইসলাম, মো. শামীম আহমদ শ্যামল, শাহাব উদ্দিন, সিদ্দিক আহমদ, এমদাদ হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম তারা, মো. বাচ্চু মিয়া, মাহবুবুল করিম, আমিনুল হক, আনোয়ার হোসেন শাহজাহান, শফিকুল ইসলাম, পারভেজ মিয়া, রুবেল আহমেদ, আজিজুর রহমান জুনেল, কাজী আহমদ শাহরিয়ার পাপ্পু, হেলাল আহমদ, মো. জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, আমিনুর রশিদ চৌধুরী, জয়নাল খান, মো. রিপন, মো. মনির, রফিকুল ইসলাম রুবেল, আগা হাসমত উদ্দিন, ইয়াসিন আহমদ, জুনেত আহমদ জামাল, মো. রেজান মিয়া, সিরাজ মিয়া, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস খান, মানিক আহমদ, দ্বীন ইসলাম দ্বীনু, আলম আহমদ, সুহেল আহমদ, আব্দুর রহমান, স্বপন আহমদ ও শাহজাহান হুসেন।

নতুন এই কমিটি সিলেট মহানগরের তাঁতীদলকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করেছেন কেন্দ্রীয় নেতারা।

You may also like

Leave a Comment