অবান্তর প্রশ্নে বিব্রত মিডিয়ার মান নিয়ে হতাশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

জাতীয় সংকটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি’ সংবাদমাধ্যমকে সতর্ক করলেন তিনি

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবান্তর ও অপ্রাসঙ্গিক প্রশ্নে বিরক্তি ও হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান সঙ্কট নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশে এত বড় রাজনৈতিক সংকট চলছে, মানুষ দিশেহারা এ সময় মিডিয়ার ভূমিকা আরও দায়িত্বশীল হওয়া উচিত। কিন্তু অবান্তর প্রশ্ন করে অনেকে মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইছে, যা অত্যন্ত হতাশাজনক।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে গুরুত্বহীন বিষয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক বক্তব্যকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা মিডিয়া সত্য তুলে ধরবে, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করবে। অথচ দেখা যাচ্ছে মূল ইস্যুর বাইরে বিতর্ক তৈরি করার প্রবণতা বাড়ছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকতা শুধু পেশাগত দায়িত্ব নয়, জাতীয় দায়িত্বও। জাতির সংকটের সময়ে মিডিয়ার সৎ ও সাহসী ভূমিকা প্রয়োজন, মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারের দমন-পীড়ন, চাপ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে মিডিয়া কাঙ্ক্ষিত স্বাধীনতা পাচ্ছে না ফলে প্রশ্নোত্তরে অস্বাভাবিকতা তৈরি হচ্ছে। অন্যদিকে, সরকারপন্থী মহল বলছে মির্জা ফখরুলের বক্তব্য গণমাধ্যমকে চাপ দেওয়ার এক ধরনের অপচেষ্টা।

এ ঘটনায় সাংবাদিক সমাজেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।

You may also like

Leave a Comment