মোহাম্মদ সাগরঃ ফেনী’র ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদগাজী জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর (২য় আসর)। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ, আর মাঠ প্রাঙ্গণে ভিড় করেন হাজারো ক্রীড়ামোদী দর্শক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক, ফেনী জেলা বিএনপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিল উদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ছাগলনাইয়া উপজেলা বিএনপি, কাজী জসিম উদ্দিন, আহ্বায়ক, ছাগলনাইয়া উপজেলা যুবদল, আবদুল মোমিন, যুগ্ম-আহ্বায়ক, ছাগলনাইয়া উপজেলা যুবদল, মুন্সী আবদুল কাইয়ুম (মেম্বার), যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি,আনোয়ার হোসেন ফরাজী, যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি
অতিথিগণ তাদের বক্তব্যে মরহুম হাবিবুর রহমান হাবিব-এর স্মৃতি স্মরণ করে বলেন, এলাকাব্যাপী যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সমাজের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান পরিচালনা করে চাঁদগাজী জুনিয়র একাদশের সদস্যবৃন্দ।
