ধানের শীষে বিজয়ের অঙ্গীকারে পাঠাননগরে গণসংযোগে জনস্রোত

ফেনী–০১ আসনে বেগম খালেদা জিয়ার বিপুল ব্যবধানে জয় নিশ্চিত করতে মজনুর ডাক

by The Justice Bangla

ছাগলনাইয়া প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-০১ আসনের ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও ফেনী–০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু।

ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বেগম খালেদা জিয়ার বিজয়ের জন্য ভোট চান। এসময় নারী, পুরুষ, তরুণসহ সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগ চলাকালে এক আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করে রফিকুল আলম মজনু বলেন
আমরা যখন মানুষের বাড়িতে ভোট চাইছিলাম, তখন এক বোন আবেগ ভরে আমাকে বললেন আমি অনেক আগে ভোটার হয়েছি, কিন্তু কখনো ভোট দিতে পারিনি। এবার আমার জীবনের প্রথম ভোট ধানের শীষে দেবো।

তিনি আরও বলেন
ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। তাই আমরা আন্তরিকভাবে তার বিজয় চাই।

মজনু জানান, ফেনী ০১ আসনে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করতে তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষ আজ আরও বেশি ঐক্যবদ্ধ। এলাকাবাসীর দৃঢ় প্রত্যয়ই প্রমাণ করে, ধানের শীষের প্রতি মানুষের আস্থা আজও অটুট।

প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

You may also like

Leave a Comment