মীসরাই প্রতিনিধঃ চট্টগ্রাম-১ মীরসরাইয়ে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান পথসভায় বলেন এখন থেকে মীরসরাইয়ে বিএনপিতে আর কোন গ্রুপিং থাকবো না আমার গ্রুপিং বিলুপ্ত করলাম, আমরা সবাই ধানের শীষের লোক,আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিলো সেই প্রতিযোগিতাই আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে ধানের শীষের পক্ষে সকলে মিলেমিশে কাজ করতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম -১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
মঙ্গলবার ৫ নভেম্বর বিকাল ৪ টায় মীরসরাই পৌর সদরের মহাসড়কে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এর সভাপতিকে মীরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন ও সদস্য সচিব জায়েদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক আব্দুল আলিম তুহিন, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন প্রমুখ।
নুরুল আমি চেয়ারম্যান আরো বলেন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
জাতীয় নির্বাচন পরবর্তী আঞ্চলিক নির্বাচনে ক্লিনিং মেজে লোকদেরকে পার্টি ঘোষণা করা হবে কোন সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারীকে নির্বাচনে প্রার্থী দেয়া হবে না দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যের স্বাভাবিক রাখতে হবে অন্যায়কারীদেরকে কোন অবস্থায় বরখাস্ত করা হবে না।
