সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে সামনের কাতারে নেতৃত্ব দিতে হবে অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবসমাজকে দেশগঠনের আন্দোলনে সম্পৃক্ত করার মহান উদ্দেশ্য নিয়েই যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। আজও সেই ঐতিহ্য ধরে রেখে যুবদল গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।

মোমিনুল ইসলাম মোমিন দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর এবং শহীদ জিয়ার আদর্শে দেশকে মুক্তির পথে এগিয়ে নেওয়ার।

বিকেল ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন যৌথভাবে সঞ্চালনা করেন।

সমাবেশে অতিথিদের বক্তব্য,
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন,
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদল নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল অবিস্মরণীয়।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন,
যুব সমাজই জাতির ভবিষ্যৎ। দেশপ্রেম ও নৈতিকতার আলোকে যুবদলকে দেশের স্বার্থে কাজ করতে হবে। শহীদ, গুম ও নিখোঁজ নেতাকর্মীদের ত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আগমগীর বক্ত চৌধুরী সোয়েব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল প্রমুখ।

এছাড়াও জেলা ও মহানগর যুবদলের পাশাপাশি ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২টি ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানে অংশ নেন।

You may also like

Leave a Comment