জৈন্তাপুরে সিলেট জেলা তাঁতী দলের নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা

by The Justice Bangla

মোঃ এমদাদ হোসেন ভুঁইয়া, সিলেটঃ জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালসহ নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে নিজপাট ইউনিয়ন প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্য মিছবাহ উদ্দিন, সাইফ উল্লাহ ও ইসমাইল মিয়া রিপনকেও সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন-উর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা জাসাসের প্রথম যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কবির আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।

সভায় প্রধান সংবর্ধিত অতিথি সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্রগঠনের রূপরেখা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

You may also like

Leave a Comment