ফটিকছড়ি প্রতিনিধিঃ আমরা উত্তর ফটিকছড়ি বিএনপির পক্ষ থেকে আজ এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। সম্প্রতি আমাদের দলের নির্যাতিত ও ত্যাগী নেতা নাসির উদ্দিন বিপ্লব-এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—এ ধরনের সংবাদ বাস্তবতার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

নাসির উদ্দিন বিপ্লব দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তিনি নির্যাতন, মামলা-হামলা ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। ঠিক এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই—যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে একদিকে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে নাসির উদ্দিন বিপ্লবের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আমরা এ ধরনের হলুদ সাংবাদিকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে অনতিবিলম্বে এ ধরনের ভুয়া সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল,শাকিল চৌধুরী রনি,
মাসুম খন্দকার, আব্দুল আল মামুন, মোহাম্মদ রানা ও আরও অনেকেই পরিশেষে, আমরা দেশবাসী ও গণমাধ্যমকে আহ্বান জানাই—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদান্তে, উত্তর ফটিকছড়ি উপজেলা বিএনপি।
