নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্যের কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা নগরীর নসিমন ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ এস এম জামাল উদ্দিন (রানা)। অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি মো. আজম উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক মো. মফিজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আজিম রাসেল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক রাজিব হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামির, জিয়াউর রহমান জিয়া, রেজাউর রকমান চৌধুরীসহ নব কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

🔼এই খানে আপনার এ্যাড দিন 🔼
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে প্রতিটি জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। তারা শ্রমিকদের ওপর দমন-নিপীড়নের বিরুদ্ধে সর্বদা মাঠে থাকার অঙ্গীকার করেন।
সভাপতি এ এস এম জামাল উদ্দিন রানা বলেন, “আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকব। রাজনৈতিক প্রেরণা ও সংগঠনের শক্তি দিয়ে আগামী দিনের আন্দোলনে বিজয় অর্জন করবো।”
সাধারণ সম্পাদক মো. মফিজ সতর্ক করে বলেন, “সরকারি সন্ত্রাস ও শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধ না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
