অবশেষে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ করল পৌরপ্রশাসন

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ  অবশেষে অপসারণ করা হলো কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটি।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ এটি ভেঙে সরিয়ে ফেলে।

এরআগে লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, এরপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটি অপসারণ করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার নিয়োজিত স্বেচ্ছাসেবক মাকছুদ মিয়া বলেন, ‘ঈদুল আজহার আগে সচেতনতা বিলবোর্ডটি আংশিক ভেঙে পড়ে। তারপর এটিকে মেরামত করার সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর ঈদের ছুটি হয়ে যায়। ফলে বিলবোর্ডটি মেরামত করা হয়নি। এর পরে বিলবোর্ডটি আরও ভেঙে যায়। যা অজানা ছিল। কিন্তু শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই বিলবোর্ডটি ভেঙে ফেলার নির্দেশনা দেয়। তাই এটি এখান থেকে ভেঙে সরিয়ে ফেলা হয়। এটি যে অবস্থা ছিল যদি না সরানো হতো তাহলে যেকোনো সময় দুর্ঘটনা সংঘটিত হতো।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, ‘বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। তাই শনিবার সকালে বিলবোর্ডটি ভেঙে অপসারণ করা হয়েছে।

You may also like

Leave a Comment