এম জাবেদ হোসাইন, মীসরাই প্রতিনিধিঃ মীরসরাইয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক বাড়ির জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের মেরুল্লা মুন্সি বাড়িতে।
ওই বাড়ির ওয়াহিদুন্নবী ছেলে মীর হোসেন একই বাড়ির চাচাতো ভাই মুলকুতের রহমানের ছেলে মোঃ আবুল মুছা ও আবুল ছায়েমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
জানা যায়, মীর হোসেনের এই নিয়ে মীরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী দাখিল করেন। দখলকারীরা জায়গা দখল ছাড়াও ভুক্তভোগী মীর হোসেন কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায় অত্র পৈত্রিক সম্পত্তি বাড়ির জমি নিয়ে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদীদ্বয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাল-মন্দসহ হুমকি ঘুমকি প্রদান করে ।
ভুক্তভোগী মীর হোসেন বলেন কয়দিন আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে আমিন দিয়ে পরিমাপ করে সেই পরিমাপে আমার জায়গার সাথে কোন মিল নেই। এই নিয়ে আমি আবার পরিমাপ করা কথা বল্লে তারা সেটি না শুনে, আমার জায়গা দখল করতে আসে, দখলে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে মেরে পেলার হুমকি দেয়, আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে অভিযুক্ত মো: আবুল মুছা বলেন আমাদের সাথে তাতের কোন ঝামেলা নাই আমাদের জায়গা আমরা দখল করছি, মীর হোসেন যদি আমাদের কাছে জায়গা পায় সে বাড়িওয়ালা ভাগ যেভাবে পাবে সেভাবে নিবে।
গ্রামের সর্দ্দার আবুল হাসান বলেন ঐ দিনের পরিমাপ মীর হোসেনে মানে নাই সে আবার পরিমাপ করতে চাই কিন্তু অভিযুক্তরা সেটি না শুনে জোরকরে জায়গা দখল চেষ্টা করে ।
এ ব্যাপারে মীরসরাই থানার সাব-ইন্সপেক্টর (এসআই)
পলাশ চন্দ্র দাশ বলেন ভয়ভীতি হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়। উক্ত এ বিষয় নিয়ে সরজমিনে তদন্ত করে এসেছি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান করেছি তদন্তসাপেক্ষে তাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
