বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন

সভাপতি ডা. শহীদ, সাধারণ সম্পাদক রফিক খান

by The Justice Bangla

এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এক বছরের মেয়াদি কমিটিতে মেসার্স মা ফার্মেসির স্বত্বাধিকারী ডা. শহীদ সভাপতি এবং রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম বাবলুর সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আরিফ মাঈন উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান, যুবদল নেতা নাজিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর মির্জা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন, বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সামিম, মাসুম ও মিনহাজসহ বাজারের ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীদের মধ্যে ডা. রেজাউল করিম, হক সাহেব, ফারুক, সরওয়ার উদ্দিন জনি, ফরিদ, মীর হোসেন, ডা. সাখাওয়াত, জাবেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ডা. শহীদ ও সাধারণ সম্পাদক রফিক খান বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের অবকাঠামোগত উন্নয়নে সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন।

You may also like

Leave a Comment

;