নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
তিনি বলেন, লায়ন্সের যুব সংগঠন লিও শুধু সমাজসেবামূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; বরং তরুণদের আগামী দিনের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের ভেতরে থাকা সম্ভাবনাকে বিকশিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সঠিক সুযোগ-সুবিধাই সবচেয়ে কার্যকর নিয়ামক।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনে আয়োজিত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন আবু বক্কর সিদ্দিকী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে দুর্গত এবং অসহায় মানুষের পাশে থেকে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদস্যদের লায়ন্স ও লিও আন্দোলনের আদর্শে দক্ষ, যোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে গড়ে তুলতে ক্লাবটির প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এমরান হোসেন রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় লিডারশিপ ডেভেলপমেন্ট ও ফার্স্ট এইড বিষয়ে প্রশিক্ষণ দেন লায়ন শাহরিয়ার ইকবাল, মোটিভেশনাল ট্রেইনার সায়েদ মিল্কী এবং লিও ইরফান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের, সাবেক সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ পারভেজ, লায়ন আরমান, লায়ন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, লিও জেলা সভাপতি লিও হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, সদ্য সাবেক জেলা সভাপতি লিও শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও রাফিদ আহনাফ, ট্রেজারার লিও মাহি বিন জামান এবং জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও মোহাম্মদ রাফিদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সদ্য সাবেক সভাপতি লিও এনামুল হক জুয়েল, সাবেক সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান হোসেন, লিও নূর মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট লিও নাঈম উদ্দিন শাফায়াত, লিও রায়হান কারিম, লিও এমদাদুল হক তুহিন, লিও সজিব হোসেনসহ বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই: লায়ন্সের ১ম ভাইস জেলা গভর্ণর
77
