আবারও জনসেবায় ফিরতে চান মহামায়ার সাবেক ইউপি সদস্য ফরিদ আহম্মেদ

এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয়

by The Justice Bangla

মোহাম্মদ সাগর ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফরিদ আহম্মেদ আবারও এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এই সমাজসেবক সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ফরিদ আহম্মেদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালের স্থানীয় সরকার নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার ভাষ্য, নির্বাচনে তাকে পরাজিত করে জনগণের রায়কে উপেক্ষা করা হয়।

তবে নানা প্রতিকূলতার মধ্যেও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন বলে জানান ফরিদ আহম্মেদ। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তার ভূমিকার কথাও তুলে ধরেন স্থানীয়ভাবে তার সমর্থকেরা।

ফরিদ আহম্মেদ বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তিনি ভবিষ্যতেও কাজ করতে চান। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আবারও জনসেবায় সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার পুনরায় সক্রিয় হওয়ার প্রত্যাশা নিয়ে আলোচনা করছেন তার সমর্থকেরা। তাদের প্রত্যাশা, ফরিদ আহম্মেদ আবারও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবেন।

You may also like

Leave a Comment

;