ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁতি দলের কর্মসূচি ঘোষণা

by The Justice Bangla

মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেটঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, নয়াপল্টনে বর্ণাঢ্য র‍্যালি এবং ১১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটি।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর সকাল ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ সময় প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

একই দিন দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ১১ নভেম্বর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতি দলের নেতাকর্মীদের সংশ্লিষ্ট বিএনপির কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

;