ফেনীতে বিকেএসপি আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ ফেনীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। এই সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ বাস্তবায়িত হলে ফেনীসহ বৃহত্তর অঞ্চলের অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ উন্নত ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ লাভ করবে।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ শুধু ক্রীড়া অবকাঠামোর উন্নয়নেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না, বরং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতেও এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মাধ্যমে ফেনী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

You may also like

Leave a Comment

;